স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান-রবি চৌধুরী
গাজীপুর মহানগর প্রতিনিধি :
১৯ আগস্ট, ২০২৬, 1:46 PM

১৯৮০ সালের ১৯ শে আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিভিন্ন মসজিদ মাদরাসা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলের ত্যাগী ও পরিক্ষিত নেতাদের মূল্যায়ন করার জোড় দাবি জানিয়েছেন কোনাবাড়ি মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ রবিউল আলম রবি চৌধুরী। একান্ত আলাপকালে তিনি বলেন, দলের দুঃসময়ে যাদের কে রাজপথে পেয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করে দল কে এগিয়ে নিয়েছি, তাদেরকে মূল্যায়ন করলেই প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হবে।
রবি চৌধুরী আরও বলেন,গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নির্দেশে রাজপথে আন্দোলন সংগ্রামে ভুমিকা পালন করেছি। তিনি আরও বলেন,গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর -২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ভাই,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হাওলাদার, কোনাবাড়ি মেট্রোথানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকার ভাইয়ের নির্দেশে গাজীপুরের রাজপথ ছিল স্বেচ্ছাসেবক দলের দখলে। আমরা সব সময় সেই সিনিয়র নেতাদের নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও স্বার্থক হউক।