ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী  সীমান্তে ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ !

#
news image

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আলিমুর রেজা (৪০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)৷
সম্প্রতি গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়৷ বিষয়টি নিশ্চিত করেন ৫০ বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ।
তিনি বলেন, শূন্যরেখা অতিক্রম করার পর ইন্ডিয়ার তারকাটা অতিক্রম করার সময় তাকে আটক করে। আমরা ফেরত আনার জন্য যোগাযোগ করেছি। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ব্যক্তিকে সীমান্তবর্তী এলাকায় রাত ৮টার সময় বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নেয়।
পরে বিজিবির কাছে খবর পৌঁছালে তারা দ্রুত বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হয়। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পরপরই তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। বিজিবির পক্ষ থেকে কূটনৈতিক পথে আলোচনা চালিয়ে আটক নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
এদিকে এই ঘটনার ফলে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঐ ব্যক্তিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে বিজিবির প্রতি তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া এই ঘটনার পুনরাবৃত্তি রোধে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করার জন্যও আহ্বান জানানো হয়েছে। বিজিবি কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে, তারা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন এবং আটককৃত ব্যক্তিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

১৬ জানুয়ারি, ২০২৫,  1:25 AM