ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়ে মানববন্ধন

#
news image

চট্টগ্রাম কাস্টমস হাউসকে ফ্যাসিবাদ ও দুর্নীতিমুক্ত করার আহবান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  

বুধবার দুপুরে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের প্রত্যাখ্যানের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এই আহবান জানানো হয়। নগরীর বন্দর সংলগ্ন কাস্টমস হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গুলিবিদ্ধ ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে ছাত্র প্রতিনিধিরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কাস্টমস কমিশনার জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

মানববন্ধনে ছাত্র নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হচ্ছে বাংলাদেশের স্বর্ণদ্বার। রাজস্বের সিংহভাগ পূরণ করা হয় এখান থেকে। চট্টগ্রাম বন্দর জাতির অহংকার। বিগত আওয়ামী লীগ সরকার এখানে লুটতরাজ করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তাই আগামীতে কাস্টমসে যাতে অনিয়ম দুর্নীতি না চলে সেজন্য আওয়ামী সুবিধাভোগীদের অলরেডি চিহ্নিত করা হয়েছে।

তারা বলেন, ফ্যাসিস্টরা যাতে আসন্ন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তাই আওয়ামী দোসররা সম্মানের সঙ্গে কাস্টমস হাউস থেকে সরে যান, তা না হলে পরিণাম ভালো হবে না।

বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের প্রতিনিধি মো. শাহেদ, শহিদুল ইসলাম সজিব, শফিকুল ইসলাম জিয়া, ফাহিম আহম্মেদ সাগর, ফারহান জামিল, তৌসিফ ইমরোজ, কায়েম হোসাইন আবিদ, ওমর ফারুক চৌধুরী, মো. রাশেদ, সাগর হোসেন ও মো. রাফি প্রমুখ। 

চট্টগ্রাম প্রতিনিধি :

১৬ জানুয়ারি, ২০২৫,  2:14 AM