ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

#
news image

জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে ৫০ টাকা।

জেলা সদরের বেশ কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, ৭৫ টাকার আলু এখন বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। ৮৫ টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়। বাজার করতে আসা ক্রেতাদের মতে, এই দাম কিছুটা হলেও পরিবারের বাজেটে স্বস্তি এনে দিয়েছে। 

বিক্রেতারাও জানিয়েছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামের এই পরিবর্তন। তারা আশা করছেন, দাম আরও কিছুটা কমবে এবং বাজার স্থিতিশীল হবে। সরবরাহ বাড়তে থাকায় আগামী দিনে বাজারে আরও ইতিবাচক পরিবর্তনের আশা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা দেখা যায়, বাজারগুলোতে পাতাকপি ও ফুলকপি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা, মূলা ১০ টাকা, সিম ২০ টাকা, পেঁপে ১৫ টাকা, কলা হালি প্রতি বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা, লাউ প্রতি পিচ ১৫ টাকা থেকে ২০ টাকা, টমেটো প্রতি কেজি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

এছাড়া শসা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে কেজি প্রতি ২৫ টাকা থেকে ৩০ টাকায়, গাজর ২৫ টাকা থেকে ৩০ টাকা, লম্বা বেগুন ১০ টাকা থেকে ১৫ টাকা, গোল বেগুন ১৫ টাকা থেকে ২০ টাকা, কেজিপ্রতি ১০ টাকা কমে মিষ্টি কুমড়া ৩০ টাকা থেকে ৩৫ টাকা এবং লাল শাক, সবুজ শাক, পালং শাক ও কলমি শাক প্রতি আঁটি বিক্রি হচ্ছে ৫ টাকা থেকে ১০ টাকা, ৪০ টাকার পুইশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়। 

জেলা শহরের গোশলা বাজারে সবজি কিনতে আসা ক্রেতা আনিসুল হক (৪০) জানান, নতুন বছরের শুরুতে কম দামে সবজি পাচ্ছি এটাই স্বস্তির বিষয়। মূলত শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। 

আরেক ক্রেতা আহাম্মদ আলী (৪০) বলেন, সবজির সরবরাহ বৃদ্ধি ও দাম কমে যাওয়ায় ক্রেতারা পর্যাপ্ত পরিমাণে সবজি কিনছেন।

লালমনিরহাট প্রতিনিধি :

১৬ জানুয়ারি, ২০২৫,  2:17 AM