ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

কাল শুরু বিপিএলের চট্টগ্রাম পর্ব

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চট্টগ্রাম পর্ব কাল থেকে নগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রতিদিন দু'টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

কাল দিনের প্রথম ম্যাচের ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালের বিরুদ্ধে মাঠে নামবে।

টানা ছয় ম্যাচে পরাজিত হয়ে খাদের কিনারায় চলে যাওয়া ঢাকা শেষ পর্যন্ত সিলেটে দুর্বার রাজশাহীকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ের মুখ দেখেছে। এই ম্যাচে ঢাকা বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে। রাজশাহীর বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ঢাকা প্রথমে ব্যাটিং থেকে ১ উইকেটে ২৫৪ রানের স্কোর সংগ্রহ করেছিল। কাগজে-কলমে এখনো অবশ্য প্লে-অফে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে ঢাকার।

ঢাকার হয়ে লিটন দাস ৪৪ বলে সেঞ্চুরি তুলে নেন। বাংলাদেশী কোন ব্যাটারের জন্য বিপিএলে এটাই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেষ পর্যন্ত লিটন ৫২ বলে ১২৫ রানে অপরাজিত ছিলেন।

সতীর্থ আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ৬৪ বলে ১০৮ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন। বিপিএলের ইনিহাসে এই দু’জন উদ্বোধনী জুটিতে ২৪১ রানের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়েছেন।

এদিকে পাঁচ ম্যাচে তিন জয়সহ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বরিশাল। সাত ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম কিংস তাদের দ্বিতীয় স্থান শক্তিশালী করতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। চার ম্যাচে এ পর্যন্ত তিনটিতেই জয়ী হয়েছে চট্টগ্রাম। টেবিলের চতুর্থ স্থানে থাকা খুলনা পাঁচ ম্যাচের দু’টিতে জয়ী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

১৬ জানুয়ারি, ২০২৫,  3:45 AM