ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বিদায়ী ভাষণে অলিগার্কি সম্পর্কে সতর্ক করলেন বাইডেন

#
news image

মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া তার বিদায়ী ভাষণে দেশে ডোনাল্ড ট্রাম্পের অধীনে প্রতিষ্ঠত হতে যাওয়া ‘বিপজ্জনক’ ধনিকতন্ত্রের (অলিগার্সি) বিরুদ্ধে সতর্ক থাকার জন্য আমেরিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

একক মেয়াদে দায়িত্ব পালন শেষে ওভাল অফিস থেকে প্রদত্ত এক ভাষণে তিনি একটি অতি-ধনী ‘প্রযুক্তি শিল্প কমপ্লেক্স’ সম্পর্কে সতর্ক করে বলেন, এটি আমেরিকান জনগণের ওপর অনিয়ন্ত্রিত ক্ষমতা অর্জন করতে পারে।

৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট বলেন, ‘আজ, আমেরিকায় অতিরিক্ত সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের একটি ধনিকতন্ত্র আকার নিচ্ছে যা আক্ষরিক অর্থে আমাদের সমগ্র গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।’

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

বাইডেন তার বক্তৃতার শুরুতে তার চার বছরের ক্ষমতার উত্তরাধিকারের কথা তুলে ধরে বলেন, ’আমরা সবাই মিলে যা করেছি, তার সুফল ভোগ করতে সময় লাগবে। কিন্তু আমেরিকানদের জন্য বীজ রোপণ করা হয়েছে এবং সেগুলো বড় হবে এবং দশকের পর দশক ধরে বিকশিত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে যাওয়া আসন্ন বিপদের ধারাবাহিক বর্ণনা দিয়ে তিনি স্পষ্টভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক এবং অন্যান্য প্রযুক্তি টাইকুনদের সাথে বিলিয়নেয়ার ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন।

বাইডেন সতর্ক করেন যে, ‘স্বল্পসংখ্যক অতি-ধনী লোকের হাতে ক্ষমতার বিপজ্জনক কেন্দ্রীকরণ’ হচ্ছে, যদি তাদের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ না করা হয় তবে বিপজ্জনক পরিণতি বরণ করতে হবে।

মার্কিনদের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও সতর্ক করেন প্রেসিডেন্ট জো বাইডেন। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হচ্ছে বলেও জানিয়ে তিনি বলেন, মুক্ত সংবাদমাধ্যম ভেঙে পড়ছে, সম্পাদকরা অদৃশ্য হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া তথ্য যাচাই করা ছেড়ে দিচ্ছে, ক্ষমতা এবং লাভের জন্য মিথ্যা বলায় সত্যকে চাপা দেওয়া হচ্ছে।

অতীতে সামরিক-শিল্প কমপ্লেক্স সম্পর্কে প্রয়াত প্রেসিডেন্ট ডয়াইট আইজেনহাওয়ারের হুঁশিয়ারির কথা স্মরণ করে বাইডেন যোগ করেন, আমি সমানভাবে প্রযুক্তি-শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান সম্পর্কে উদ্বিগ্ন, যেটা আমাদের দেশের জন্য প্রকৃত হুমকি হয়ে উঠতে পারে।

বাইডেন বলেন, মার্কিনরা ভুল তথ্য ও অপতথ্যের নিচে চাপা পড়েছে। এতে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে।

এখন বাইডেন এমন একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য প্রস্তুত হচ্ছেন, যাকে তিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে বর্ণনা করেছেন।

আন্তর্জাতিক ডেক্স :

১৬ জানুয়ারি, ২০২৫,  4:26 PM

news image
মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন