ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

দিনাজপুরে সাঁওতাল সম্প্রদায়ের সপ্তাহব্যাপী সহরায় উৎসব শুরু

#
news image

জেলায় পূজা অর্চনা ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে সাঁওতাল সম্প্রদায়ের  সপ্তাহব্যাপী দিশম সহরায় উৎসব শুরু হয়েছে । 

গতকাল বুধবার রাত ১০টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলার সদর উপজেলার খোশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মারাং গুরু মহাদেব শীবকে উদ্দেশ্য করে নানান ধর্মীয় রীতিনীতিতে পূজা অর্চনা সম্পূর্ণ করা হয়েছে। 

সরকারি স্কুল মাঠে আয়োজিত উৎসবে বিভিন্ন পাড়া মহল্লায় নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে  সপ্তাহব্যাপী এ  উৎসব প্রথম দিন সমাপ্ত করা হয়েছে। গুরু মারাং বলেন,  এতে সনাতনী ৩৬ জাতির মধ্যে সাঁওতাল সম্প্রদায়ের কিস্কু, মুর্ম্মু, হেম্রম এবং হাঁসদাসহ ১২টি গোত্রের লোকেরা অংশ নিয়েছে।

প্রথম দিনের আয়োাজন গতকাল বুধবার রাত সাড়ে বারোটা পর্যন্ত অংশগ্রহণকারী নারী-পুরুষ শিশুদের ভরিভোজ ঢাকঢোল বাদ্য বাজনা নাচগানে মেতে উৎসব পালন করে।

অংশগ্রহণকারীরা বলছেন, সৃষ্টিকর্তার সন্তুুটির জন্য প্রতি বছরের পৌষ মাসের শেষ সংক্রান্তিতে সহরায় উৎসবে আনন্দ উল্লাসে মাতে তারা ।

পঞ্জিকের হিসাব অনুযায়ী, গতকাল বুধবার পৌষ মাসের শেষ দিন ছিল।পৌষ মাসের শেষ দিনকে বিদায় জানাতে তারা এইসব পালন করেছেন। আজ বৃহস্পতিবার থেকে বাংলা মাঘ মাসের শুরু এই মাসকে বরণ করতে তারা সপ্তাহব্যাপী বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে উৎসব উদযাপন করবেন।

দিনাজপুর প্রতিনিধি :

১৭ জানুয়ারি, ২০২৫,  1:45 AM