ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গাজীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

#
news image

গাজীপুরের কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার ১৯ জানুয়ারি দুপুরের পর হরিণহাটি এলাকায় স্টারলিংক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল, যার ফলে উভয় দিকেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে,  দুপুরে মধ্যাহ্ন বিরতিতে কারখানার শ্রমিকেরা নিরাপদে রাস্তা পার হতে রশি দিয়ে প্রতিবন্ধকতার ব্যবস্থা করেন। এতে সড়ক পারাপারে কিছু মোটরসাইকেল আটকা পড়ে, যা নিয়ে সেখানে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কিছু শিক্ষার্থী কারখানার নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়ে তাদের মারধর করেন। পরে পরিস্থিতি আরো উত্তপ্ত হলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান।
 
কারখানার শ্রমিকেরা এই ঘটনা জানতে পেরে কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। তাদের অভিযোগ, এক কিলোমিটার দূরে থাকা একটি ফুটওভার ব্রিজ ব্যবহারে অনেক অসুবিধা হয় এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।
 
স্টারলিংক কারখানার শ্রমিক সোহেল বলেন, কারখানার সামনেই যদি একটি ফুটওভার ব্রিজ থাকত, তাহলে আমাদের রাস্তা পার হতে এত ঝুঁকি নিতে হতো না। আরেক শ্রমিক রাকিব হাসান বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পথচারী সেতু না থাকায় আমাদের ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয়।
 
অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে, যার ফলে যাত্রী এবং পরিবহন চালকদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। বেলা তিনটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
 
অন্যান্য শ্রমিকরা সড়কের নিরাপদ পারাপার নিশ্চিত করতে কারখানার সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। তারা বলেন, এই দাবি পূরণ না হলে ভবিষ্যতে তারা আরো বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হবেন।
 
খবর পেয়ে শিল্প ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। কালিয়াকৈর থানার ওসি অপারেশন জুবায়ের হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ 

২০ জানুয়ারি, ২০২৫,  1:40 PM