ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে ধানের চারা রোপণ কে কেন্দ্র ৬ নারীকে পিটিয়ে আহত আটক-৪

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে বোরো ধান রোপণ নিয়ে বিরোধের জেরে ৬ নারীসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 
 
রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 
এ ঘটনায় জড়িয়ে সন্দেহে ঊভয় পক্ষের ৪ জনকে আটক করেছে পুলিশ। 
 
আহতরা হলো- কহিনুর বেগম, সালমা বেগম, হালিমা বেগম, সেলিনা আক্তার, ফাহিমা বেগম, মেহেদী হাসান, জাহাঙ্গীর আলম। 
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, এক একর আশি শতাংশ ফসলি জমি নিয়ে ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে প্রতিবেশী আলামিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ভোগদখলী জমিতে ধান লাগাতে যায় জাহাঙ্গীর। এতে বাঁধা দেয় আলামিন ও তার লোকজন। এ নিয়ে কথা-কাটাকাটি বাঁধে। একপর্যায়ে আলামিন ও তার লোকজন হামলা চালায়। এতে ৬ নারীসহ ৮ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলো জাহাঙ্গীর আলম, ছেলে অমিত হাসান, আলামিন ও তার ভাই রনি মিয়া।
 
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, মারামারির ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ব্যাব সদস্যরা ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মারধরের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
 
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

২০ জানুয়ারি, ২০২৫,  1:58 PM