ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাজীপুরে বয়লার বিস্ফোরণে আহত ১৮

#
news image

গাজীপুরের শ্রীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে ১৮ জন শ্রমিক আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল  ৯টার দিকে উপজেলার জৈনা বাজারের এইচ ডি এম অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
 
বিস্ফোরণে আহতদের মধ্যে সেম্পল সুপারভাইজার সুজন (২৭), রহিজ উদ্দিন (২৮), ইয়াসিন আলী (৩০), শাহজাহান (৪২), সুনিয়া (২৩), সারজিনা (২৬), কুলসুম (৩৪) ও আমেনা (২৬) সহ আরও কয়েকজন শ্রমিকের নাম জানা গেছে। দুর্ঘটনার পর দ্রুত আহতদের মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে পাঠানো হয়। এছাড়া গুরুতর আহত সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিকট শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার একাধিক শ্রমিকরা জানান, সেম্পল সেকশনে মিনি বয়লারের পানি সংকটের কারণে অতিরিক্ত তাপে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানার জানালা এবং কাচ ভেঙে যায়, এতে অনেক শ্রমিকের পা কেটে যায়। 
 
সেম্পল সেকশনের অপারেটর সুফেদা খাতুন বলেন, সকালে সেম্পল সেকশনে হঠাৎ মিনি বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। আমার ছেলে গুরুতর আহত সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। 
 
এডমিন মাহবুব উল আলম বলেন, আমি পাশের রুমে কাজ করতে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে সেম্পল সেকশনে যাই। তখন কোনো আগুন দেখতে পাইনি। বিকট শব্দে রুমের কাচ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। দৌড়াদৌড়ি করার সময় কাচ দিয়ে অনেকের পা কেটে গেছে। তাদের মধ্যে একজনের চোখে সমস্যা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
কারখানার অন্য এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণের ফলে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীপুর শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলেন,‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত চলছে।

শ্রীপুর প্রতিনিধি :

২০ জানুয়ারি, ২০২৫,  9:29 PM