ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফটিকছড়িতে হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার

#
news image

ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নদী এশিয়ার সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। এই নদীর স্বতন্ত্র অবস্থা যেন বিনষ্ট না হয়, এখানে মাছের প্রজনন ক্ষেত্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এর যাতে দূষণ না হয়, জলবায়ু পরিবর্তনের কারণে এটি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়গুলো নিয়ে সকলকে কাজ করতে হবে। 
 
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
 
মৎস্য অধিদপ্তর এর হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর অর্থায়নে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস কর্মকর্তা শ্রীবাস চন্দ্র।
উপজেলা মৎস্য অফিসার মো. আজিজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হালদা প্রকল্পের পরিচালক নাজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস শহীদ ভূঁইয়া, সাংবাদিক সোলাইমান আকাশ, মুহাম্মদ নাছির উদ্দিন, সালাহউদ্দিন জিকু, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরাফাত প্রমুখ। 
সেমিনারে হালদার পাড়ের বাসিন্দা, মৎসজীবী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম):

২১ জানুয়ারি, ২০২৫,  5:13 PM