ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

নতুন বাংলাদেশ গঠনে এবি পার্টি'র পাশে থাকতে চায় জাকের পার্টি 

#
news image

আজ ২১ জানুয়ারী (মঙ্গলবার) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে জাকের পার্টির একটি প্রতিনিধি দল। এবি পার্টি'র কেন্দ্রীয় কার্যালয়ে তাদের স্বাগত জানান পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

দুই দলের প্রতিনিধিদের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় এবি পার্টির গঠন প্রক্রিয়া, রাজনৈতিক কার্যক্রম, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়ে জাকের পার্টি'র প্রতিনিধি দলকে অবহিত করেন ব্যারিস্টার ফুয়াদ। জাকের পার্টি'র প্রতিষ্ঠা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলেন পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি এবি পার্টি'র রাজনৈতিক ভুমিকা ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামীতে নতুন বাংলাদেশ গঠনে এবি পার্টি'র পাশে থাকতে চায় জাকের পার্টি। পরে প্রতিনিধি দল এবি পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এবি পার্টি'র প্রতিনিধি দলে ছিলেন পার্টি'র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল ও আন্তর্জাতিক বিভাগের সদস্য হাজরা মেহজাবীন। 

জাকের পার্টি'র প্রতিনিধি দলে ছিলেন পার্টি'র ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আবু বাকার ছিদ্দিক খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মর্তুজা ইবনে মোস্তফা সালেহি।

শেখ মোহাম্মদ ইকবাল হোসেন, গাজীপুর :

২১ জানুয়ারি, ২০২৫,  5:19 PM