ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় টঙ্গীতে নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে আনন্দ মিছিল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব এবং ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত এ আনন্দ মিছিলে বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় নেতাকর্মীরা দলের শীর্ষ নেতৃত্বের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুবদলের নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান । দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশে মোঃ নাজমুল হোসেন মন্ডল বলেন,“বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। দেশের তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে যুবদল আগামী দিনে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।”“আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো আজ সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। যুবদলের নতুন নেতৃত্ব দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

এ সময় নাজমুল হোসেন মন্ডল আরও বলেন,“টঙ্গী পূর্ব থানা যুবদল সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সামাজিক কর্মকাণ্ড এবং জনগণের কল্যাণে কাজ করে যাব। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানাই।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আনন্দ মিছিলে টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের যুবদল, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০৬ জুন, ২০২৬,  11:20 PM