ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

বাগেরহাটে অভ্যুত্থানের ‘চব্বিশের চিরকুট’ নাটক মঞ্চস্থ

#
news image

জ্বালো জ্বালো আগুন জ্বালো স্বৈরাচারের গদিতে এই শ্লোগান দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন শিল্পীরা। 

দেশব্যাপী প্রযোজনা নাট্য কর্মশালার মাধ্যমে মুনীর চৌধুরী জাতীয় নাট্যোৎসবের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গতবুধবার রাত সাড়ে ৮টায় এসি লাহা মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের  আলোকে একঝাঁক নতুন নাট্য কর্মীদের নিয়ে মঞ্চস্থ হয়েছে ‘চব্বিশের চিরকুট’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের ছাত্র তরিকুল সরদারের রচনা ও নির্দেশনায়, নাটকে অভিনয় করে তুলে ধরা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার,বন্দুকের নলে যখন ভুলুন্ঠিত হয় গনতন্ত্র, ন্যায়ের পরিবর্তে অন্যায় যখন শোষনের মুলমন্ত্র। অর্থ পাচার,বাজার সিন্ডিকেট,এবং নির্বিচারে হত্যা করা হয় হাজার হাজার ছাত্র জনতাকে। দেয়ালে পিঠ ঠেকে গেলে রুখে দাঁড়ায় দেশের আপামর জনগণ, অবসান ঘটে দীর্ঘ অমানিশার,উদিত হয় নব সুর্য।

"চব্বিশের চিরকুট "কেবল একটি নাটক নয় বরং বাংলার আপামর জনতার ঐক্যবদ্ধ আহ্বানের গল্প। তরুন তরুনীদের চমৎকার হৃদয় বিদারক অভিনয়ে কান্নায় ভেঙে পড়েন  দর্শক শ্রোতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।তিনি ‘চব্বিশের চিরকুট’ নাটকের শিল্পী কলা কুশলী সকলকে ধন্যবাদ জানান এবং সবার সাফল্য কামনা করেন। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ মোজাফফর হোসেন, কালচারাল কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহবায়ক মো. শফিউল্লাহ, খানজাহান পত্রিকার সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

এতে উপস্থাপনায় ছিলেন শামসুল হাদী।

বাগেরহাট প্রতিনিধিঃ

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  7:33 PM