ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টির আলোচনা সভা

#
news image

২১ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দেশ জনতা পার্টি (বিডিজেপি)এর উদ্যেগে পার্টির ৯৩ কারওয়ান বাজারস্থ অস্থায়ী প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি জনাব মো. নূর হাকিম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির প্রধান প্রতিনিধি অ্যাডভোকেট ইকবাল কবির এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর সিটি এর সংগঠক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো আমিনুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ নাহিদ, মাহফিল উল মনজিল(সফল), মারুফ আহমেদ(আদিত) ও ওয়াহেদুল শেখ প্রমুখ। সভায় সভাপতি জনাব নূর হাকিম বলেন ভাষা আন্দোলন ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা। তিনি বলেন বাংলা ভাষার গৌরর বিশ্বের সকল ভাষা-ভাষীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছে আর কোন জাতি বিশ্বে আছে বলে আমার জানা নাই ! প্রধান অতিথি অ্যাডভোকেট ইকবাল কবির বলেন বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার মধ্য দিয়ে পরবর্তীতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র অর্জন; অথচ স্বাধীনতার ৫৪ বৎসর পরও আমাদের মাতৃভাষা সর্বস্তরে বাস্তবায়ন হয় নাই। দেশ জনতা পার্টি অবিলম্বে সর্বস্তরে মাতৃভাষা বাংলা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাচ্ছে। আমরা ১৯৫২ এর ভাষা আন্দোলন ১৯৭১ এর মুক্তিযুদ্ধের শহীদ, ১৯৯০ এর গণঅভ্যুথন ১৯৯৬ এর গণআন্দোলন এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। অত:পর সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন এবং শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। 

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি, ২০২৫,  11:46 PM