ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে অঘটন মনে করেন না টেন্ডুলকার

#
news image

বিশ্ব ক্রিকেটে বড়-বড় দলের বিপক্ষে আফগানিস্তানের জয়কে এখন আর অঘটন মনে করেন না ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। গতরাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ৮ রানের জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় এমন কথা বলেন টেন্ডুলকার।

চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে প্রথমবারের মত এবারের আসরে খেলতে নামে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার কাছে ১০৭ রানে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে আফগানরা। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচটি  ভালো হয়নি তাদের।

তবে গ্রুপ পর্বে  নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে  চমক দেখায় আফগানিস্তান। এই জয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে আছে রশিদ-নবিরা। তবে আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের দুর্দান্ত জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন টেন্ডুলকার। সেখানে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের দৃঢ়তা ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! তাদের জয়কে আর অঘটন বলতে পারবেন না। এখন এটিকে তারা অভ্যাসে পরিণত করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের জয়ে বড় অবদান রাখেন ওপেনার ইব্রাহিম জাদরান এবং পেসার আজমতুল্লাহ ওমরজাই। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম। বল হাতে ৫ উইকেট নেন ওমরজাই।

ইব্রাহিম ও ওমরজাইকে অভিনন্দন জানিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘ইব্রাহিমের দুর্দান্ত সেঞ্চুরি এবং ওমরজাইয়ের অসাধারণ ৫ উইকেট আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচ  জিতলেই সেমিফাইনালের টিকিট পাবে আফগানরা।

নিজস্ব প্রতিবেদক :

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:35 AM