ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত নরসিংদীতে হানিট্র্যাপের  নারী পুরুষ সদস্যসহ গ্রেফতার ৪

বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

#
news image

সম্প্রতি বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা করেছে। এই সুযোগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ উত্তর বাজার এলাকায় পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে কৃপা সিন্ধু দত্ত নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
এসময় পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযোক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের উদ্যেশ্যে বলেন, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি সংগ্রহ ও দৈনিক ট্রিপভিত্তিক বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি মজুদ না করার বিষয়ে সতর্ক করেন তিনি। পাশাপাশি জনসাধারণের উদ্যেশ্যে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া অবৈধ পন্থায় বাসা-বাড়িতে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য আহবান জানান। এ ধরনের মজুদ আইন পরিপন্থী এবং বাসা-বাড়িতে জ্বালানি সংরক্ষণ করলে যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, অবৈধভাবে পাম্প বন্ধ রেখে জ্বালানি মজুদ এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

০৮ মার্চ, ২০২৬,  11:07 PM