ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ইফতার মাহফিল পালিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার মাহফিল ও কেক কেটে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, পঞ্চগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, বাংলাবান্ধা সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, আইসিটি অফিসার নবিউল কারিম সরকার, তাজউদ্দীন আহম্মেদ প্রমূখ। এছাড়া প্রেস ক্লাবের সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার শেষে কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে সভায় তেঁতুলিয়া প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতা ও সাংবাদিকদের পেশাদারিত্বের সমৃদ্ধি কামনা করা হয়।

আয়োজকরা জানান, এবার আমরা ব্যতিক্রমভাবে ইফতারের আয়োজনের সাথে কেক কেটে ৩৬তম বর্ষপূর্তি উদযাপন করলাম। ইতিপূর্বে তেঁতুলিয়ায় বেশ কয়েকটি সাংবাদিক সংগঠন ছিল। সে সংগঠনগুলো ভেঙ্গে এখন একটি মাত্র সাংবাদিক সংগঠন হিসেবে তেঁতুলিয়া প্রেস ক্লাব হয়েছে। যা সর্বজনের কাছে আস্থা তৈরি হয়েছে।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

০৮ মার্চ, ২০২৬,  7:02 PM