ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

রাজধানীতে সাঁড়াশি অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৮৩

#
news image

গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা গেছে, ২৪ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫৮৬টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তায় ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করে। ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সঙ্গে র‌্যাবের  ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সঙ্গে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন থেকে ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাসসকে জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৮৩ জনকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে আটজন ডাকাত, ২৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ২০ জন চোর, ১৬ জন চিহ্নিত মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে ৩০০ রাউন্ড গুলি ও বিভিন্ন অপরাধে ব্যবহৃত তিনটি চাকু, তিনটি সুইচ গিয়ার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ১৬০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ লিটার দেশী মদ, ১২১ পিস ইয়াবা, এক কেজি ২৫০ গ্রাম গাঁজা ও সাড়ে ১২ গ্রাম হেরোইন। 

এসব ঘটনায় গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক :

০১ মার্চ, ২০২৫,  6:01 PM