ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

আগামীকাল থেকে শুরু হচ্ছে ডিপিএল

#
news image

আগামীকাল তিন ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে লোভনীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।

তিন ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস) এবং বিকেএসপি-৩ এবং ৪ নম্বর মাঠে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের লিগে ঢাকার মোট ১২টি ক্লাব অংশ নেবে।

লিগের প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব-গুলশান ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে।

লিগ শুরুর আগে গতকাল ১২ দলের অধিনায়কের মিরপুর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়। 

ডিপিএলকে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড হিসেবে অভিহিত করে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বলেন, দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এই লিগ দেশের প্রায় সকল ক্রিকেটারের রুটি-রুজি হিসেবে বিবেচিত।

তামিম বলেন, ‘আমি সবসময় ডিপিএলকে আমাদের ক্রিকেটের মেরুদন্ড হিসেবে মনে করি। তাই  এটি আম্পায়ারিং হোক বা ক্রিকেট সকল দৃষ্টিকোণ থেকে আরেকটি সফল আসর হবে বলে আমি আশা করি।’

টি-স্পোর্টসে মোট ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরেও টি-স্পোর্টস ডিজিটালে ৮৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

নিজস্ব প্রতিবেদক :

০২ মার্চ, ২০২৫,  7:19 PM