ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

দুই টেস্ট খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

#
news image

 দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত বছর বাংলাদেশ সফরে দুই টেস্ট ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন থাকায় টেস্ট বাদ দিয়ে দু’দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল। বাদ পড়া ঐ দুই টেস্টই এবার খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। 

টেস্ট সিরিজ শেষে ৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে। 

সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। এক ম্যাচের টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা। 

গেল বছরের মে’তে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

এর আগে ২০০১, ২০০৫, ২০১৪ ও ২০১৮ সালে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল জিম্বাবুয়ে। সব মিলিয়ে বাংলাদেশ সফরে ১০ টেস্ট খেলে দু’টিতে জিতেছে জিম্বাবুয়ে।

নিজস্ব প্রতিবেদক :

০৮ মার্চ, ২০২৫,  10:27 PM