ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টেকনাফের শাহ পরীর দ্বীপে ভেসে আসছে মৃত কচ্ছপ

#
news image

 শাহ পরীর দ্বীপের নাফ নদীর মোহনায় এবং ঘোলার চর সৈকতে  মৃত কচ্ছপ দেখা গেছে।

স্থানীয়রা বলছেন, এক দিনের ব্যবধানে ভেসে এসেছে তিনটি মৃত কচ্ছপ। অলিভ রিডলি প্রজাতির এসব সামুদ্রিক কচ্ছপের ওজন ২০ থেকে ২৫ কেজি।

সোমবার সকালে শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের দক্ষিণ পাশে একটি এবং রোববার শাহ পরীর দ্বীপ ঘোলার চর সৈকতে দুইটি মৃত কচ্ছপ ভেসে আসে বলে জানান স্থানীয় বাসিন্দা দিল মোহাম্মদ।

শাহ পরীর দ্বীপ জেটি ঘাটের দোকানদার মোহামদ বলেন, নাফ নদী থেকে জেটির পাশে জোয়ারের পানিতে ভেসে এসেছে মৃত একটি বড় কচ্ছপ। কচ্ছপটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে বেশি। এতে পর্যটক ও স্থানীয়রা দুর্ভোগে পড়ছেন।

স্থানীয়রা ধারণা করছেন, কচ্ছপগুলো জেলেদের জালে আটকে, সমুদ্রে চলাচলকারী বড় নৌযানের ধাক্কায় এবং উপকূলে ডিম ছাড়তে এসে মারা গিয়ে থাকতে পারে।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলের প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, কক্সবাজার উপকূলীয় এলাকায় মৃত কচ্ছপ পাওয়া যাচ্ছে। এসব কচ্ছপের শরীরে আঘাতের চিহ্ন থাকে। সাগরে পুঁতে রাখা মাছ ধরার জালে আটকা পড়লে জেলেরা লাঠিসোটা দিয়ে পিটিয়ে কিংবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কচ্ছপকে হত্যা করে সমুদ্রে নিক্ষেপ করে।

জোয়ারের পানিতে কচ্ছপগুলো উপকূলে ভেসে এলে কুকুর খেয়ে ফেলেছে অথবা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। জেলেদের সচেতন করা, ডিম দেওয়ার স্থানটি নিরাপদ রাখা এবং সৈকতে কুকুরের বিচরণ রোধ করা জরুরি।

শাহিন আলম, টেকনাফ প্রতিনিধি :

০৮ এপ্রিল, ২০২৫,  7:36 AM