ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় বাংলাদেশের

#
news image

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

গতরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫১ রান করে স্কটল্যান্ড। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার অপরাজিত ৫২ রান করেন।

২২ রানে ২ উইকেট নিয়েছেন মিডিয়াম পেসার রিতু মনি। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার-ফারিহা তৃষ্ণা-নাহিদা আকতার-সানজিদা আকতার মেঘলা ও ফাহিমা খাতুন।

জবাবে ৫৩ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১৪ বলে ২৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ইশমা তানজিম। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ফারজানা হক ও শারমিন আকতার। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ফারজানা ৪৯ বলে ৪৮ এবং শারমিন ৬১ বলে ৪৭ রানে আউট হন।

চার নম্বরে নেমে ৮ রানে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা। ১৫৭ রানে চতুর্থ উইকেট পতনে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের কাছে নেন সোবহানা মোস্তারি ও রিতু মনি। ব্যক্তিগত ৩৪ রানে রিতু থামার পর দিলারা আকতারকে নিয়ে ৫১ বল বাকী রেখে বাংলাদেশকে জয়ের বন্দরে নেন সোবহানা।

৬টি চারে ৫৩ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সোবহানা। ১০ রানে অপরাজিত ছিলেন দিলারা।

আগামীকাল আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক :

০৮ এপ্রিল, ২০২৫,  7:38 AM