ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
সরিষাবাড়ীতে দা’র কোপে আঙুল বিচ্ছিন্ন কারীর থানায় আত্মসমর্পণ সরকারি জমিতে বহুতল ভবন নির্মাণ ও স্থানীয়দের জমি বিক্রির চাপ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ বড়লেখায় পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে রাজমিস্ত্রীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ভাইও জখম বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা গাজীপুর সদর দলিল লেখক ও ভেন্ডার কল্যান সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে শফিকুল ইসলাম শুকুর এগিয়ে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্মকে শৃঙ্খলার মধ্যে আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদের নামে বাটা শোরুম ভাঙচুর আটক চার

#
news image

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে ছন্দবেশ ধারণ করে বাটা শোরুমে ভাঙচুরের ঘটনায় ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলবিরোধী মিছিল চলাকালে সংঘটিত ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তাদের আটক করা হয়।

গাছা থানায় অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হলেন— নোয়াখালী জেলার সবুজের ছেলে সিয়াম খান (অনিক) (১৮), ময়মনসিংহ জেলার নতুন বাজার বালিপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুরের নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন (১৯) ও গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন।

পুলিশের দাবি, বিক্ষোভ মিছিল চলাকালীন একদল দুষ্কৃতিকারী পূর্বপরিকল্পিতভাবে পরিস্থিতির সুযোগ নিয়ে তৃপ্তি হোটেল, রাঁধুনি হোটেল ও বাটা কোম্পানির ডিলার পয়েন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ভাঙচুর, লুটপাট ও নাশকতা চালায়। এতে স্থানীয় জনজীবনে আতঙ্ক সৃষ্টি হয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলে।

খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও সনাক্ত করে গাছা থানার বিভিন্ন এলাকায় যৌথ বাহিনি অভিযান পরিচালনা করে এই চার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যান্য উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত করতে তৎপরতা চলছে। এ বিষয়ে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গাজীপুর প্রতিনিধি:

০৮ এপ্রিল, ২০২৫,  11:47 PM