ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নরসিংদীতে হানিট্র্যাপের  নারী পুরুষ সদস্যসহ গ্রেফতার ৪

#
news image

নরসিংদীতে হানিট্র্যাপের সদস্য কর্তৃক সিঙ্গাপুর প্রবাসীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

গত ২২শে জানুয়ারি,২০২৬ তারিখ বিকেলে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা থেকে সিঙ্গাপুর প্রবাসী রঞ্জিত দত্তকে অজ্ঞাত ৫/৬ জন দুর্বৃত্ত অপহরণ করে। অপহরণকারীরা তাকে একটি অটো মিশুকে করে পূর্ব ভেলানগর এলাকার একটি নির্জন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা মুক্তিপণ আদায় করে।

উক্ত ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত দত্তের স্ত্রী সুস্মিতা রায় নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে  মামলা রুজু করা হয়। পরবর্তীতে পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত নারী পুরুষ সহ চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: ১/ নাজমা ওরফে ইয়াসমিন (২৬) - বেলাবো উপজেলার বারৈচা এলাকার রাসেল মিয়ার স্ত্রী ; ২/ মোঃ সালাউদ্দিন (৩৫) - বিলাসদী এলাকার হাজী রইস উদ্দিনের ছেলে; ৩/ মোঃ নুরুজ্জামান সবুজ (৩৮) - বিলাসদী এলাকার মৃত কামরুজ্জামান মোল্লার ছেলে; ৪/ সোহেল বাবু (২৮) - পূর্ব ভেলানগর এলাকার বুরুজ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে ভেলানগর ,মানিক রোড, দাসপাড়া , টাওয়াদি এলাকায় এই চক্রটি ফ্ল্যাট বাসা ভাড়া করে বিভিন্ন নারী দিয়ে তাদেরকে প্রথমে প্রেমের প্রলোভন দেখায় পরে তাদের সাথে অনৈতিক কাজ করবে বলে তাদেরকে বাসায় ডেকে আনেন। ডেকে আনার পর হানি ট্রাম্পের  সদস্যরা তাদেরকে আটক করে।পরে তাদের সর্বোচ্চ লুঠে নেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা অপহরণ ও অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৩৬৫/৩৮৫/৩৮৬ ও ৫০৬ ধারায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি :

২৪ এপ্রিল, ২০২৬,  3:17 AM