বিদেশে পাঠানোর নামে জমি-টাকা আত্মসাৎ, প্রতিবাদ করায় মায়ের ওপর ছেলের বর্বরোচিত হামলা
পিরোজপুর প্রতিনিধি :
২৬ এপ্রিল, ২০২৬, 6:59 PM

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া রঘুনাথপুর গ্রামে প্রতারণা ও পারিবারিক সহিংসতার এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। বিদেশে পাঠানোর নাম করে শ্বশুরবাড়ির সম্পদ হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে প্রতিবাদ করায় নিজের গর্ভধারিণী মাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শাহজাহান শেখের বড় ছেলেকে সৌদি আরব পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁর জামাতা আলমগীর কাজী দফায় দফায় ১১ শতাংশ জমি এবং নগদ ৩ লক্ষ টাকা গ্রহণ করেন। তবে দীর্ঘ অপেক্ষার পর কোনো বৈধ কর্মসংস্থান না দিয়ে উল্টো একটি ‘গলাকাটা ভিসা’ (অবৈধ কাগজপত্র) ধরিয়ে দেন বলে অভিযোগ ওঠে।
এই প্রতারণার বিষয়টি জানাজানি হলে শ্বশুর শাহজাহান শেখের পরিবারের সাথে আলমগীর কাজীর দীর্ঘকাল ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগ উঠেছে, ১৯ এপ্রিল ২০২৬ তারিখে আলমগীর কাজীর উস্কানিতে তাঁর ছেলে আলামিন কাজী নিজের মা শাহিনুর বেগমকে ‘খুন করার উদ্দেশ্যে’ বেধড়ক মারধর করেন। বাবার প্রতারণার পক্ষ নিয়ে নিজের মায়ের ওপর এমন নৃশংস হামলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গুরুতর আহত শাহিনুর বেগমকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি বাড়িতে ফিরলেও চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।