ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

রাজধানীতে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করলেন সুপ্রদীপ চাকমা

#
news image

রাজধানীতে নান্দনিকভাবে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলার উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১৩ নম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে বিঝু, বৈসু, সাংগ্রাই, চাংক্রান, বিষু ৩ দিনের এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন, আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট। আমাদের যে তিন-চারটা প্রতিষ্ঠান আছে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং ডেভলপমেন্ট বোর্ড-এদেরকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বের করে কীভাবে লাইভলিহুড কনসেপ্টে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতে চাই। 

তিনি বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের পাশাপাশি কোয়ালিটি এডুকেশন প্রয়োজন আছে। আমরা অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামকে ডায়নামিক করতে চাই। 

উপদেষ্টা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতীকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

তিন দিনের এই মেলায় ৩ পার্বত্য জেলা থেকে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। ৩০টি স্টল পাহাড়ি আমেজে সজ্জিত করা হয়। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রয় ও প্রদর্শনী চলছে। মূলত পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন এর আয়োজকরা।

বিঝু, বৈষু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে শাক্যমুনি বৌদ্ধ বিহারের সভাপতি, অধ্যক্ষ ভিক্ষু (ভান্তে) প্রজ্ঞানন্দ মহাথের, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা। 

নিজস্ব প্রতিবেদক :

১০ এপ্রিল, ২০২৫,  11:41 PM