ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

গাজীপুরে নিজ স্ত্রীকে হত্যা পলাতক স্বামী গ্রেপ্তার

#
news image

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় নিজ স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘাতক স্বামী  জাহির (৩৫)’কে সুনামগঞ্জ জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দলের সদস্যরা।

শুক্রবার ১১এপ্রিল ভোর সারে ৫টায় খবর পেয়ে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাবে) যৌথ আভিযানিক দলের সদস্যরা। এক বার্তা বিজ্ঞপ্তিতে পল্লীবাংলাকে এসব তথ্যা নিশ্চিত করে র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম নারগিস (২৪) ও তার স্বামী মোঃ আব্দুল জাহির (৩৫) গত ৭/৮ মাস যাবৎ একসাথে জিএমপি, গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় বসবাস করে আসছে। সংসার জীবনে ভিকটিম ও তার স্বামীর মধ্যে প্রায়সই আর্থিক (টাকা-পয়সা নিয়ে পারিবারিক কলোহ) টানাপোড়েন জনিত কারনে ঝগড়া-বিবাদ হতো।

এ নিয়ে স্বামী জাহির নিজ স্ত্রীকে (ভিকটিম) মাঝে মাঝে মারধরও করতো বলে জানতে পারে র‍্যাব। এর ধারাবাহিকতায় চলতি বছর ২০২৫ ইংরেজি সালের ২০ফেব্রুয়ারি ভিকটিম নারগিসের পিতা মোঃ সামসুদ্দিন বিকাল ০৫ টায় স্থানীয় মেমবার মারফত জানতে পারেন যে, তার মেয়ে ভিকটিম নারগিস মারা গেছেন।

ভিকটিমের পিতা ভিকটিমের স্বামী জাহির এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পেয়ে কোনভাবে যোগাযোগ করতে না পেরে ঘটনাস্থলে চলে যান। ঘটনাস্থলে এসে দেখতে পান মেয়ে নারগিস মৃত অবস্থায় পরে রয়েছেন।

পিতার অনুমান একই বছর গত ১৬ফেব্রুয়ারি হতে ২০ফেব্রুয়ারি তারিখ এর মধ্যবর্তী কোন এক সময়ে ভিকটিম নারগিস’কে স্বামী জাহির পরিকল্পিতভাবে হত্যা করে লাশ বসত ঘরে রেখে পালিয়ে গেছে। ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ফেব্রুয়ারি ৩০নং মামলা যার ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। সেসময় এ ঘটনাটি সামাজিক যোগযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রচারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ঘটনার প্রেক্ষিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাব-১ এর সদস্যরা আসামী গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ঘাতক স্বামী জাহিরকে গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে। এর-ই ধারাবাহিকতায় র‌্যাব সদস্যরা জানতে পারে যে, ঘাতক স্বামী মোঃ আব্দুল জাহির (৩৫) সুনামগঞ্জ জেলার ছাতক এলাকায় আত্মগোপনে আছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এবং র‌্যাব-৯ বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামী মোঃ আব্দুল জাহির (৩৫)কে গ্রেপ্তার করে। জাহির সিলেটের ওসমানি নগর থানার পশ্চিম রোকনপুর এলাকার ফারুকের ছেলে।

গ্রেপ্তারের পর আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে, পারিবারিক কলোহে ঝগড়ার এক পর্যায়ে স্বামী জাহির ভিকটিমের মাথায় ঘুষি মারে এবং শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে আত্মগোপনে যাওয়ার কথা স্বীকার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১ এর অধিনয়কের পক্ষে, সিনিয়র সহকারি পুলিশ সুপার ও র‍্যাব-১ এর সিনিয়র অপস্ এ্যান্ড মিডিয়া পরিচালক সালমান নূর আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গাজীপুর প্রতিনিধি :

১১ এপ্রিল, ২০২৫,  11:46 PM