ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন

#
news image

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নেট রান রেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন  করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দলের এমন অর্জনে নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিজয় শুধু একটি দলের নয়। এ দেশের, সমাজের, স্বপ্ন দেখা প্রতিটি মেয়ের খেলাধুলার সীমারেখা পেরিয়ে তা হয়ে উঠেছে জাতীয় গর্বের মুহূর্ত উল্লেখ করে আজ শনিবার রাতে এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই জয় দীর্ঘদিনের সংগ্রামের ফসল।  নেট রান রেটের কঠিন লড়াইয়ে টিকে থেকে তারা দেখিয়েছে, সীমিত সুযোগেও সম্ভব আন্তর্জাতিক সাফল্য। আমরা গর্বিত।’
 
বিএনপি নেতৃবৃন্দ বলেন নিগার সুলতানাদের এই পারফরম্যান্স দেশের ক্রীড়া ও নারীর ক্ষমতায়নের চলমান পথচলায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

বিবৃতিতে বিএনপির এই দুই শীর্ষ নেতা আরও  বলেন, সাধারণ মানুষের চোখে নিগারদের ব্যাটে ছিল সাহস, বোলিংয়ে ছিল সংগ্রামের ধার, আর জয়টা ছিল এক নিখাদ আনন্দের বিস্ফোরণ। এমন জয় শুধু মাঠেই নয়, সমাজেও মানসিকতা পরিবর্তনের বার্তা দেয়।

নিজস্ব প্রতিবেদক :

২০ এপ্রিল, ২০২৫,  3:32 AM