ঢাকা ১৩ মার্চ, ২০২৬
শিরোনামঃ
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দিলেন বিএনপির নেতা ছবদের হাসান আশুগঞ্জে পুলিশের অভিযানে চোরাচালানকৃত জিরার (৬৮৪০ কেজি) ট্রাকসহ ০৪ জন গ্রেপ্তার ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন মাদক ও সন্ত্রাসের গডফাদার রব বেপারীর হাত থেকে মুক্তি পেতে এলাকাবাসীর মানববন্ধন কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে প্রাপ্ত খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ কোনাবাড়িতে পূর্ব শত্রুতার জেরে বিএনপির নেতা জাহাঙ্গীর আলমের উপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ের দেবনগড় ইউনিয়নে টিআর কাবিটা-কাবিখা কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের সামগ্রী এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধী দল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের

ডিমলায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

#
news image

নীলফামারীর ডিমলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফুর আলী (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি গতকাল রবিবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ (গুচ্ছগ্রাম) এলাকায় ঘটে।

অভিযুক্ত কফুর আলী একই এলাকার মৃত পানার উদ্দিনের ছেলে।

মেয়েটির বাবা খয়দুল ইসলাম জানান, সকালে বাড়িতে নাস্তা করে প্রতিবেশী আলী হোসেনের বাড়িতে মরিচ তুলতে যায় তার মেয়ে। মরিচ তোলা শেষে মেয়েটি তার মাকে জানায় যে তার ক্ষুধা লেগেছে। মা ভাত খেতে দিলে সে জানায় ভাত খাবেনা, বরং দোকানে গিয়ে বিস্কুট খাবে। তখন মেয়েটির মা তাকে ২০ টাকা দিয়ে বাড়ির নিকটবর্তী গুচ্ছগ্রাম বাজারে পাঠায়। বিস্কুট নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী (সম্পর্কে দাদা) কফুর আলী ফুসলিয়ে মেয়েটিকে তার বাজারে অবস্থিত পরিত্যক্ত দোকান ঘরে নিয়ে যায়।

দোকান ঘরের আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আটক করে এবং ৯৯৯ লাইনে ফোন করে জানায়। খবর পেয়ে ডিমলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে শিশুটিকে ধর্ষণের চেষ্টার প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনায় শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। ওসি আরও জানান, উক্ত মামলায় গ্রেপ্তারকৃত কফুর আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নীলফামারী প্রতিনিধি :

০৫ মে, ২০২৫,  11:54 PM