ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

#
news image

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন  অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন।

টেইটের নিয়োগের কয়েক ঘণ্টা আগে আগের পেস বোলিং কোচ আন্দ্রে এডামসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের এডামস। তিন ফরম্যাটে দলের বোলিংয়ের উন্নতিতে কাজ করেছেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এডামসের সাথে একটা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বিসিবি। গত এক বছরে আমাদের পেস আক্রমণের উন্নতিতে এডামসের ভূমিকার বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।’

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন টেইট।  

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে বিবেচিত টেইট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ পর্যায়ের লিগ এবং প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ বিপিএল মৌসুমে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন এবং ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেছেন টেইট।

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট। সব ফরম্যাটে মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডান হাতি পেসার। 

নতুন দায়িত্ব গ্রহণ  সম্পর্কে টেইট বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হতে এটাই সঠিক সময়। আপনি বলতে পারেন  এটি একটি নতুন যুগের শুরু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তরুণ মেধাবী ও পেস বোলারদের নিয়ে অনেক কথা হচ্ছে। যা দারুণ ব্যাপার।’

টেইট আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোন ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভাবানরা ফল আনবে। এখানকার পেস বোলিং গ্রুপকে নিয়ে আমার বেশি মনোযোগ থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- দলের জন্য আরও বেশি জয় এনে দেয়া।’

তিনি আরও বলেন, ‘ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও একইভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ।’

নিজস্ব প্রতিবেদক :

১২ মে, ২০২৫,  7:53 PM