ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২

#
news image

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় তিতাস গ্যাসের ভুয়া উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবি করার সময় এক নারীসহ দুই প্রতারককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে জাতীয় জরুরি সেবা '৯৯৯'-এ কল পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে।

এই ঘটনায় ভুক্তভোগী বাড়ির মালিক মো: আয়নাল হক বাদী হয়ে গাছা থানায় একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৭:০০ টার দিকে গাছা থানাধীন পূর্ব কলমেশ্বর বোর্ডবাজার এলাকায় আয়নাল হকের বাড়িতে প্রবেশ করে দুই ব্যক্তি। তাদের মধ্যে ১নং আসামি মো: মিন্টু দেওয়ান মিন্টু (৩১) নিজেকে ‘তিতাস গ্যাস’-এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

তারা বাড়ির গ্যাস সংযোগটি অবৈধ দাবি করে আয়নাল হককে হুমকি দেন যে, কিছুক্ষণের মধ্যেই ম্যাজিস্ট্রেট নিয়ে এসে বাড়ি রেইড (অভিযান) করা হবে এবং তাকে জেলহাজতে পাঠানো হবে। মামলা ও জেলহাজতের ভয় দেখিয়ে বিষয়টি রফাদফা করার জন্য তারা বাড়ির মালিকের কাছে নগদ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে একই রাত ১০:০০ টার দিকে তারা পুনরায় টাকার জন্য চাপ দিতে আসেন।

বাড়ির গ্যাস লাইনের সমস্ত কাগজপত্র বৈধ থাকায় আসামিদের আচরণে বাড়ির মালিক আয়নাল হকের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে আসেন।

উপস্থিত জনতা আসামিদের ঘেরাও করে জিজ্ঞাসাবাদ শুরু করলে একপর্যায়ে ১নং আসামি মিন্টু স্বীকার করে যে সে তিতাসের কর্মকর্তা নয় এবং নিজেকে ‘সাংবাদিক’ বলে দাবি করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে যে, স্থানীয় মো: জয়নাল (৩০) ও মো: আশরাফুল (৩৫) নামের দুই ব্যক্তি এই প্রতারক চক্রকে আয়নাল হকের বাড়িতে পাঠিয়েছিল।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় জনতা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে গাছা থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক মো: মিন্টু দেওয়ান মিন্টু এবং তার সহযোগী শ্রাবন্তী আক্তার (২৮)-কে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে যায়।

এই ঘটনায় ৮ জুন গাছা থানায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০/৩৮৫/৩৪ ধারায় (সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, জোরপূর্বক চাঁদা আদায় ও পারস্পরিক সহযোগিতা) একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পল্লীবাংলাকে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার পেছনে সহায়তাকারী স্থানীয় বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (নিঃ) মো: শহিদুল ইসলামকে।

গাছা (গাজীপুর) প্রতিনিধি :

০৯ জুন, ২০২৬,  7:03 AM