ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

চিন্ময়কে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

#
news image

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগের মামলায় সনাতনী জাগরণ জোটের কথিত মুখপত্র চিন্ময় দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালত এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কারাগারে থাকা চিন্ময় দাসের রাষ্ট্রদ্রোহ মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় হওয়া মামলায় চিন্ময়কে কারা ফটকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেছেন।
এর আগে গত ১৮ মে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে-পিটিয়ে হত্যা এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগের রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছিলেন আদালত।
২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের কথিত মুখপত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘঠিত সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ৬টি মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৫১ জন। তাদের মধ্যে আইনজীবি আলিফ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। 

চট্টগ্রাম প্রতিনিধি :

২৭ মে, ২০২৫,  7:39 AM