ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

চট্টগ্রামে আঃ লীগ নেতার কারখানা থেকে কুকি-চিন’র পোশাক জব্দ

#
news image

এবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন ওয়েল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘ওয়েল ফেব্রিক্স’ কারখানা থেকে বান্দরবানের পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরির রোল কাপড় জব্দ করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ৯ টার সময় নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ঐ কারখানায় অভিযান পরিচালনা করে এই পোশাক জব্দ করা হয়। এসময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। আটককৃতদের মধ্যে আবদুচ ছালামের ছোটভাইও রয়েছে বলে জানা গেছে।
চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, কুকি-চিনের পোশাক তৈরি করা হচ্ছে সন্দেহে ওয়েল ফেব্রিক্স ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে গাড়িতে রোল করা কাপড়সহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর আগে গত ২৭ মে রাতে নগরীর পাহাড়তলী থানার নুর ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস নামের কারখানা থেকে কেএনএফের ১৫ হাজার ইউনিফর্ম উদ্ধার করা হয়। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পরে বায়েজিদ বোস্তামী থানার এক পুলিশ সদস্য বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে পাহাড়তলী থানায় মামলা করেন।
এদিকে গত ২৬ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় রিংভো অ্যাপারেলস নামের পোশাক কারখানার গুদাম থেকে ১১ হাজার ৭৮৫টি এবং ১৭ মে নগরীর নয়ারহাটের কারখানা এবং পাশের মুজাফফরনগর আবাসিক এলাকার ঐ কারখানা থেকে কেএনএফের ২০ হাজার ৩০০ সেট ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ওই কারখানা মালিক সাহেদুল ইসলাম, ইউনিফর্ম তৈরির দুই অর্ডারদাতা গোলাম আজম এবং নিয়াজ হায়দারকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় বায়েজিদ থানায় একই আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, নিষিদ্ধ সংগঠন কেএনএফের সদস্যরা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলার বিভিন্ন স্থানে সশস্ত্র অবস্থান নিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায়, হত্যা, অপহরণ, গুমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করছে। গ্রেফতার ও অজ্ঞাতপরিচয়ের আসামিরা বাংলাদেশের অখন্ডতা, সংহতি জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করছে। এই গোষ্টির সদস্যরা ২০২৪ সালের ২ ও ৩ এপ্রিল বান্দরবানের থানচি ও রুমা উপজেলার দুই ব্যাংকের তিন শাখায় ডাকাতি করে। 

চট্টগ্রাম প্রতিনিধি :

০৪ জুন, ২০২৫,  8:08 AM