ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ঈদের ছুটিতে বাসায় চুরির ঘটনায় দুই আসামি রিমান্ডে

#
news image

রাজধানীর গেন্ডারিয়ায় ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার মো. আপন হোসেন (২১) ও মো. ইয়াছিন হোসেন শিপনের  (২৬) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডের  আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

মামলার সূত্রে জানা যায়, বাদী পেশায় একজন গৃহিণী। গেন্ডারিয়া থানাধীন ৫৩/১/চ দ্বীননাথ সেন রোডের বাদীর একটি নিজস্ব ৫ম তলা বিল্ডিং আছে। বাদী উক্ত বিল্ডিংয়ের ৩য় তলার বসবাস করে। গত ৬ জুন বাদী তার বাসায় ৩য় তলার মেইন দরজায় তালা লাগিয়ে স্ব-পরিবারে গ্রামে বাড়ি শরীয়তপুরে ঈদ উদ্‌যাপন করার জন্য যায়।  

গ্রামের বাড়িতে ঈদ উদ্‌যাপন শেষে  ৯ জুন বাসায় এসে দেখেন যে, বাসার মেইন দরজার হেজবল ভাঙ্গা। বাদী সঙ্গে সঙ্গে দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ রে ঘরের আসবাবপত্র এলোমেলো ও আলমারি খোলা দেখতে পান। বাদীর ঘরের আলমারিতে থাকা এইচপি কোরআই-৫ ল্যাপটপ, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা, ১টি টাইটান ব্যান্ডের হাতঘড়ি, যাহার আনুমানিক মূল্য ৯ হাজার ৫০০ টাকা এবং আরো ৩টি হাতঘড়ি, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা ও বাদীর বাবার আলমারিতে থাকা নগদ ১ লাখ ১২ হাজার টাকা, কানের স্বর্ণের দুল ৩ জোড়া, যার ওজন-১১ আনা, ২টি স্বর্ণের আংটি, যার ওজন ৮ আনা, মোট ওজন ১ ভরি ৩ আনা স্বর্ণ। যার মূল্য-১ লক্ষ ৭৮ হাজার টাকা। এছাড়াও বিভিন্ন জিনিসসহ মোট ৪ লাখ ৩৩ হাজার টাকার মালামাল লুট করে চোর চক্র। বাদী বিষয়টি বাসার অন্যান্য ভাড়াটিয়া ও স্থানীয় লোকজনদের সাথে আলোচনা করে বাসার পাশে সাপওয়ান স্টোরে স্থাপিত সিসি ক্যামেরা যাচাই করে দেখে যে, ৮ জুন দিবাগত রাতে রিমান্ড চাওয়া আসামিরা টিভিসহ বের হয়ে যাচ্ছে।

এ ঘটনায় রাজধানীর গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক :

১০ জুন, ২০২৫,  9:46 PM