ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বালাশুরে সাহেব বাবুর পুকুর ভরাট কাজ বন্ধ করলো প্রশাসন

#
news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে শতবছরের পুরনো সাহেব বাবুর পুকুর অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ভরাট ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি ড্রেজার, ১ টি ভেকু মেশিন ও বিপুল পরিমাণ ড্রেজারের পাইপ অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল জানান, জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা ও ভরাটের বিরুদ্ধে অভিযান সামনেও অব্যাহত থাকবে। এসময় স্থানীয়রা ঐতিহ্যবাহী জলাশয়টি রক্ষায় অভিযান পরিচালনা করায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল কে ধন্যবাদ জানায় এবং ভূমি খেকো সিন্ডিকেটের হোতা বিকল্প ধারার নেতা আব্দুল্লাহ্ আল-মামুন ও আরেক বিকল্প ধারার নেতা বেলায়েত তালুকদারের হাত থেকে জলাশয়টি রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

০৩ জুলাই, ২০২৫,  10:50 PM