ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মনসুন রেভ্যুলেশনকে উপজীব্য করে কাল শিল্পকলায় নাটক ‘দ্রোহের রক্ত কদম’

#
news image

মনসুন রেভ্যুলেশনের স্পিরিটকে উপজীব্য করে প্রতীকধর্মী ও প্রতিবাদী নাট্য প্রযোজনা ‘দ্রোহের রক্ত কদম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামীকাল।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কাল ৪ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ করা হবে।

নাট্য প্রযোজনাটি পরিবেশন করবে চট্টগ্রামের নাট্য সংগঠন ‘এথেরা: অব্যক্ত প্রতিধ্বনি’। নাট্য প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

এ নাটকটির নির্দেশনা ও নাট্য ভাবনায় রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ইরা আহমেদ।

শিল্পকলা একাডেমি সূত্র জানায়, ‘দ্রোহের রক্ত কদম’ কেবল একটি নাটক নয়, প্রযোজনাটি প্রচলিত সমাজ ব্যবস্থার একটি রূপ তুলে ধরবে। যেখানে রাষ্ট্র ও সমাজের অন্তর্নিহিত অসাম্য, বিশৃঙ্খলা, দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানুষের মধ্যেকার এক বিকৃত প্রতিযোগিতাকে তুলে ধরা হয়েছে।

এখানে সংলাপের চেয়ে বেশী  বলিষ্ঠ এক মাধ্যম শরীরের ভাষা। এখানে সংলাপ নয়, দেহ কথা বলে। প্রতিটি ভঙ্গিমা, প্রতিটি নৈঃশব্দ্য একেকটি হাহাকার। রাষ্ট্রযন্ত্র যখন তার শক্তির বলয় দিয়ে জনগণের কণ্ঠরোধ করে, শাসকের দমননীতি যখন মানুষের স্বপ্ন, বাকস্বাধীনতা ও ন্যায্যতার পথ রুদ্ধ করে তখনই মানুষের ভেতরে পুঞ্জীভূত হতে থাকে ক্ষোভ। জেগে ওঠে এক অন্তর্লীনদ্রোহ। এছাড়া এ নাটকে মানুষের মধ্যেকার এক অন্তর্দ্বন্দ্ব ফুটিয়ে তুলা হয়েছে, যেখানে একজনকে বাধা দিয়ে নিজে উপরে উঠার অসুস্থ ব্যাধি এ সমাজে প্রথা হিসেবে প্রচলিত আছে।

‘দ্রোহের রক্ত কদম’ নাটকের সহকারী নির্দেশনায় রয়েছেন বিশ্বনাথ ভৌমিক। নাটকের আলোক পরিকল্পক হিসেবে রয়েছেন আসলাম উদ্দিন, মঞ্চ ও সংগীত পরিকল্পক হিসেবে রয়েছেন ইন্দ্র জিৎ শীল। কলাকুশলী হিসেবে রয়েছেন রাসিফ বিন ফাহিম, জেরিন আকতার নোশ্নি, সুমাইয়া তাবাসসুম, মো. মাহামুদুল ইসলাম বাঁধন, মো. মেহেদী হাসান মুন্না, পার্থ সেন, মো. শাহরিয়ার শাকিল, ফাইরুয সাদেক, তানজীলা আক্তার ও মো. মেহেদী হাসান সাদী।

নিজস্ব প্রতিবেদক :

০৪ জুলাই, ২০২৫,  3:58 AM