ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বারহাট্টায় চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

#
news image

নেত্রকোনার বারহাট্টায় প্রশাসনের অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৩ টি চায়না দুয়ারি জাল ও ৫ টি কারেন্ট জব্দ করা হয়েছে।

উপজেলার হারুলিয়া বাজার সংলগ্ন এলাকায় (৬ জুলাই) রবিবার বিকালে এই অভিযান পরিচালিত হয়। পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা পরিষদের সামনে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে  এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গোলাম হোসেন সহ বারহাট্টা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ টি চায়না দুয়ারী ও ৫ টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যেগুলোর বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। তিনি আরও জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি জন্য প্রাকৃতিক জলাশয়ে নিষিদ্ধ এসব জালের বিরদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নেত্রকোনা প্রতিনিধি :

০৭ জুলাই, ২০২৫,  8:57 PM