ঢাকা ১৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

#
news image

ভারতের একটি গানের দৃশ্যের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিকর প্রচারণার অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, যুবকের কাঁধে জখমের ভিডিওটি বাস্তব নয়; এটি একটি শুটিংয়ের দৃশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কোদালের আঘাতে কাঁধে রক্তাক্ত জখমসহ এক যুবককে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি’র অত্যাচারের দৃশ্য।

তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়; বরং ভারতের একটি গানের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ।

অনুসন্ধান প্রতিবেদনে আরো বলা হয়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে 'Kashyap up35k' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। 

গত ১ জুলাই প্রকাশিত ওই ভিডিওর শিরোনামেই উল্লেখ আছে, এটি একটি নতুন গানের দৃশ্যের শুটিং। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শেষের দিকে সিনেমার শুটিং সেটে ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামের সেটআপ স্পষ্টভাবে দেখা যায়। ওই ইউটিউব চ্যানেলে এমন আরো কিছু শুটিং সেটের ভিডিও পাওয়া গেছে।

এ তথ্য থেকে স্পষ্ট বোঝা যায়, আলোচিত ভিডিওটি ভারতের একটি গানের শুটিং সেটের ফুটেজ, যা বাংলাদেশবিরোধী অপপ্রচারের জন্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য রোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা দায়বদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক :

১২ জুলাই, ২০২৫,  9:28 PM