ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

ইসিতে ১৪৪ দলের নিবন্ধনের আবেদন, ১৫ দিনের মধ্যে শর্তপূরণ করতে হবে

#
news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ১৪৪টি রাজনৈতিক দল। তবে যাচাই-বাছাই করে নিবন্ধন প্রত্যাশী সব দলেরই আবেদনে তথ্যের ঘাটতি পেয়েছে ইসি। ইতিমধ্যে সব দলকে ত্রুটি সংশোধনে জন্য ইসির পক্ষ থেকে ১৫ দিন সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে। 

ইসির বেঁধে দেওয়া এই ১৫ দিনের মধ্যে যেসব দল শর্তপূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্ত করা হবে। আর যে-সব দল শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের বিষয়ে তদন্ত হবে না বলে আজ বাসসকে জানিয়েছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের সবগুলোই ইসির প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করতে না পারায় তাদেরকে ১৫ দিন সময় দিয়ে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে যে-সব দল শর্তপূরণ করতে পারবে নিয়ম অনুযায়ী তাদের বিষয়ে তদন্ত করবে ইসি। আর যারা শর্ত পূরণ করতে পারবে না তাদের বিষয়ে তদন্ত হবে না।  

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিতে ১৪৪টি দলের ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়েছে। আগ্রহী দলগুলোর জন্য নিবন্ধনের শর্তপূরণে প্রয়োজনীয় কাগজসহ ২২ জুনের মধ্যে আবেদনের শেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল।

১৪৪টি দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে ইসি সচিবালয়ের ২০ জন কর্মকর্তা কাজ করছে। এ সংক্রান্ত কমিটির বৈঠকে নিবন্ধন বিধি অনুযায়ী ত্রুটি সংশোধনের সময় দেওয়ার সিদ্ধান্ত হয়।

আবেদনপত্র যাচাই-বাছাই শেষে টিকে থাকা দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করছে কিনা তা যাচাই করতে মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন নেবে কমিশন।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জুলাই, ২০২৫,  2:08 AM