ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

আগামীকাল সুপ্রিম কোর্টে আইন শিক্ষার্থীদের সঙ্গে পারস্পরিক সংলাপ

#
news image

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন শিক্ষার্থীদের মধ্যে আগামীকাল শনিবার এক পারস্পরিক সংলাপ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ একটি শক্তিশালী ও স্থিতিশীল সাংবিধানিক গণতন্ত্র গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই গত বছর ২১ সেপ্টেম্বর  সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি ও সারাদেশের জেলা আদালতগুলোতে কর্মরত বিচারকদের সামনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ তুলে ধরেন।

গণসংযোগ কর্মকর্তা জানান, রোডম্যাপ বাস্তবায়নে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট দেশি-বিদেশি বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা, সেমিনার ও কর্মশালা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিচারপ্রার্থীদের জন্য সহজতর বিচার সেবা নিশ্চিত করতে এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধান বিচারপতি ১২ দফা নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, এরই অংশ হিসেবে সুপ্রিম কোর্ট ভবিষ্যৎ আইন পেশাজীবীদের সঙ্গে দৃঢ় সংযোগ গড়তে আইন শিক্ষার্থীদের জন্য এ সংলাপের আয়োজন করছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশ্বাস করে, সংলাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিচারপ্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবে এবং আদালতও নতুন দৃষ্টিভঙ্গি লাভ করবে, যা সামগ্রিকভাবে দেশের আইনাঙ্গনকে সমৃদ্ধ করবে।

প্রথম পর্যায়ে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে জেন্ডার সমতার ভিত্তিতে মনোনীত চারজন করে শিক্ষার্থী এই কনফারেন্সে অংশ নেবেন। এ আয়োজন জার্মান ডেভেলপমেন্ট এজেন্সি সহযোগিতা করছে।

কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা। স্বাগত বক্তব্য দেবেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী। সভাপতিত্ব করবেন আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাসানুজ্জামান।

এতে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তাবৃন্দ।

গণসংযোগ কর্মকর্তা জানান, আগামী সেপ্টেম্বর মাসে দেশের আরও কিছু বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে অনুরূপ একটি কনফারেন্সের আয়োজন করা হবে।

নিজস্ব প্রতিবেদক :

০১ আগস্ট, ২০২৫,  11:52 PM