ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের সিলিকা বালু পাচার কালে ট্রাকচালক কে ২ মাসের কারাদন্ড, মুল হোতারা অধরা

#
news image

সিলিকা বালু পাচার করার সময় হাতেনাতে আটক করে নুর রহমান (৩৫) কে  ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা প্রশাসন চুনারুঘাট। 
 
আজ শনিবার(০৬ জুন) ভোর ৪.৩০ঘটিকায়  হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিসের সামনে রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি)মো: তৌফিক আনোয়ার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত ছিলেন। 
 
এর পুর্বে রাত সাড়ে ১২ টায় ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৩০০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরবর্তীতে, ভোর ৪.৩০ টায় জব্দকৃত বালু অবৈধভাবে ট্রাকে লোড করার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বালুভর্তি ট্রাকসহ ট্রাকের চালককে আটক করা হয়। অবৈধভাবে সিলিকা বালু  পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১১ লঙ্ঘনের কারণে ট্রাকচালক মোঃ নূর রহমান, পিতা: মৃত রশিদ মিয়া, সাং-বেজোড়া, জগদীশপুর, মাধবপুর-কে  একই আইনের ১৫(১) ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দীর্ঘদিন যাবত চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর,কালিশিরী, আমু চা বাগান, নালুয়া চা বাগান,১নং গাজীপুর ইউনিয়নের মুহরী ছড়া, ইছাালিয়া ছড়া থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র।
 
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
 
মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

০৬ জুন, ২০২৬,  10:49 PM