ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

কুষ্টিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

#
news image

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এসময় স্বামীকে মারধর করা হয়। শনিবার (২ আগস্ট) রাত ১১টার পর ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় ডিজে ফরিদা হোটেলে রান্নার কাজ করেন আরিফা (২৪) নামের এক গৃহবধূ। শনিবার (২ আগস্ট) রাত ১০ টার পর কাজ শেষ করে স্বামী সোহেলের সঙ্গে ভ্যানে করে ভেড়ামারার কুঠিবাজার এ ফিরছিলেন। সেই সময় ১২ মাইল এলাকায় ৬/৭ জনের একটি দল তাদের গতি রোধ করে স্বামী সোহেলকে বেদম মারপিট করে। সেইসঙ্গে স্ত্রীকে সড়কের পাশে লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।

সংবাদ পেয়ে রাতেই ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলেন- ভেড়ামারার মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রমানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ গ্রামের মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রব তালুকদার জানিয়েছেন, সংবাদ পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি :

০৩ আগস্ট, ২০২৫,  5:54 PM