ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সুদানের অবরুদ্ধ শহরে ১৪ নাগরিককে হত্যা করেছে আধাসামরিক বাহিনী: পর্যবেক্ষক সংস্থা

#
news image

সুদানের দারফুরের অবরুদ্ধ আল-ফাশার শহর থেকে পালানোর চেষ্টা করা ১৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। 

আজ সোমবার মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ এ তথ্য জানিয়েছে। 

খার্তুম থেকে এএফপি জানায়, উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার উপকণ্ঠে একটি গ্রামে এই হামলা ঘটে। মাত্র দুই দিন আগে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিযুক্ত প্রশাসন ওই শহরের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানায় এবং তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে ২৭ মাসেরও বেশি সময় ধরে লড়াই করছে আরএসএফ। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ আরএসএফ ও দেশটির সেনাবাহিনীর মধ্যকার যুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করছে। সংস্থাটি জানায়, শনিবারের হামলায় ১৪ জন নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। কতজন বেসামরিক নাগরিক আটক হয়েছেন, তা জানা যায়নি।

সংগঠনটি জানায়, নিহতরা আল-ফাশার থেকে পালিয়ে অবরোধ এবং ক্রমবর্ধমান সংঘাত থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। তখন তাদের ওপর হামলা করা হয়। 

দারফুর বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন এবং সাংবাদিক প্রবেশে বাধা থাকায় এএফপি তাৎক্ষণিকভাবে এই হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।

আরএসএফ সম্প্রতি উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশার শহরের ওপর নতুন করে হামলা শুরু করেছে। তারা ২০২৪ সালের মে মাস থেকে শহরটিকে অবরুদ্ধ করে রাখলেও এখনো সেনাবাহিনীর কাছ থেকে দখল নিতে পারেনি।

আন্তর্জাতিক ডেক্স :

০৪ আগস্ট, ২০২৫,  8:59 PM