ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই ট্রাম্পের বিশেষ দূতের সফরের অপেক্ষায় মস্কো

#
news image

ক্রেমলিন সোমবার জানিয়েছে, তারা এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ’ আলোচনার অপেক্ষায় রয়েছে। ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছেন, তার আগে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদি রাশিয়া ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির পথে অগ্রসর না হয়, তাহলে আগামী শুক্রবার এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।

মস্কো থেকে এএফপি জানায়, ট্রাম্প এক দিন আগে নিশ্চিত করেছেন, তার বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে রাশিয়া সফর করবেন এবং সেখানেই রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটনের চাপ সত্ত্বেও রাশিয়া তাদের প্রো-ওয়েস্টার্ন প্রতিবেশী ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ইস্তানবুলে অনুষ্ঠিত তিন দফা শান্তি আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।

রাশিয়া চায় ইউক্রেন যাতে আরও এলাকা ছেড়ে দেয় এবং পশ্চিমা দেশের সমর্থন ত্যাগ করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে তার মিত্রদের প্রতি মস্কোর ‘শাসন ব্যবস্থায় পরিবর্তন’ ঘটানোর আহ্বান জানান।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, তারা উইটকফের সাথে আলোচনাকে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং সহায়ক বলে মনে করেন এবং সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টাকে মূল্যবান বলে মনে করেন।

ক্রেমলিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা ভেস্তে যাওয়ার আগে পুতিন মস্কোয় উইটকফের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।

সাংবাদিকরা যখন ট্রাম্পকে জিজ্ঞাসা করলেন, উইটকফ মস্কোতে কী বার্তা নিয়ে যাবেন এবং রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে কিছু করতে পারবে কিনা, তখন ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, একটা সমঝোতায় পৌঁছাতে হবে, যেখানে মানুষ মারা যাওয়া বন্ধ হবে।’

কিয়েভের বিমান বাহিনীর তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, শান্তি আলোচনা স্থগিত হওয়ার সাথে সাথে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ করেছে। কিয়েভ বলেছে, তারা এর প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা তীব্র করবে।
 
সোমবার ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় চারজন নিহত হয়েছে, যার একটি অংশ রাশিয়া নিয়ন্ত্রণ করে। দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে আরও একজন নিহত হয়েছে।

জেলেনস্কি জানান, তিনি খারকিভ অঞ্চলের ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সৈন্যদের পদক প্রদান করেন এবং বাংকারের ভেতর দিয়ে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

তিনি বলেন, রাশিয়া ইউক্রেনীয় সীমান্তবর্তী খারকিভ অঞ্চলের অভ্যন্তরে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। 

জেলেনস্কি রোববার আরও জানান, গত মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনার পর দুই পক্ষের মধ্যে একটি বন্দি বিনিময়ের প্রস্তুতি চলছে, যার মাধ্যমে ১ হাজার ২০০ ইউক্রেনীয় সেনা নিজ দেশে ফিরতে পারবে।

আন্তর্জাতিক ডেক্স :

০৬ আগস্ট, ২০২৫,  9:53 AM