ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

বদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার 

#
news image

রংপুরের বদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বাবুল ভৌমিক(৫৬) ও দুলালী বেগম(৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় মদের উৎপাদন ও বিক্রি করে আসছেন ওই এলাকার বাবুল ভৌমিক ও দুলালী বেগম। এলাকার যুব- সমাজ কে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে  বদরগঞ্জ থানার ইউএনও ও থানার ওসির  আবেদনের প্রেক্ষিতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডর ৩৪ ইবির দায়িত্বপুর্ণ এলাকা তারাগঞ্জ ক্যাম্প হতে লে: নাজমুল হোসেন মানিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল শুক্রবার (৮ আগস্ট) বেলা ৩ টায় অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী বাবুল ভৌমিক(৫৬) পিতা: মৃত কালিপদ ভৌমিক ও  মোশাররফ হোসেনের স্ত্রী বাবুল ভৌমিকের সহযোগী দুলালী বেগম(৫৫) আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের  বাড়ি থেকে ৩১ বোতল  মদ  ও ১০ লিটার খোলা মদ এবং  মদ বিক্রির নগদ ৯৭৮৫  টাকা উদ্ধার করে যৌথ বাহিনী। পরে আটক ২ জন মাদক ব্যবসায়ী সাথে জব্দকৃত মদ ও নগদ টাকা বিকাল ৪ টায় বদরগঞ্জ থানার ওসির নিকট সোপর্দ করে যৌথ বাহিনী। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান 
জানান, যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকের মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

০৯ আগস্ট, ২০২৫,  4:22 AM