ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার

#
news image

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন-২ এর বিশেষ অভিযানে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে নাফ নদী সংলগ্ন সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—একটি সংঘবদ্ধ চক্র মিয়ানমারের মাদক কারবারীদের সহযোগিতায় জেলের ছদ্মবেশে নাফ নদী দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে বিশেষ নৌ-টহল মোতায়েন করা হয়।

অভিযানের সময় সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত বিজিবি টহলদল একটি সন্দেহজনক নৌকাকে ধাওয়া করলে ২ জন চোরাকারবারী নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালে লুকানো অবস্থায় বিশেষভাবে মোড়কজাতকৃত ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, মাদক পাচারে জড়িতদের ধরতে বাংলাদেশ অংশে আরও অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের অপরাধ দমন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সচেষ্ট এবং মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

২০ আগস্ট, ২০২৫,  12:36 AM