ঢাকা ২৮ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন চকরিয়ায় যাত্রীবাহী বাসে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালকসহ দুই মাদক কারবারি গ্রেফতার মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, আহত মা সীমান্তে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র মানবিক ও আভিযানিক সাফল্য বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত। 'হবিগঞ্জ জেলার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি চক্রের ০৬ সদস্য গ্রেফতার ও বৈদ্যুতিক  মালামাল উদ্ধার ' অধ্যাপক এম এ মান্নান স্যার ছিলেন, গাজীপুরের উন্নয়নের রুপকার -- যুবদল নেতা শামিম মুন্সী  যৌথ অভিযানে হাটহাজারীতে অবৈধ অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল  কুমির চরভদ্রাসনে জনমনে আতঙ্ক।

দীর্ঘ দুই যুগ পর বাগেরহাট-২ আসনের সাবেক  সংসদ সদস্য এম এ এইচ সেলিমসহ ১৩ জন বেকসুর খালাস

#
news image

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ এম এ এইচ সেলিমকে জননিরাপত্তা আইনের মামলা থেকে দুই যুগ পর অব্যাহতি দিয়েছে বাগেরহাটের একটি আদালত। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুর সবুর মিনা আসামী সেলিমসহ ১৩ জনকে (বেকসুর খালাস) অব্যাহতির এই আদেশ দেন। বিচারকের রায় ঘোষণার সময় এম এ এইচ সেলিমসহ ১৩ নেতাকর্মী কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

অন্য উল্লেখযোগ্য আসামীরা হলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এমএ এইচ সেলিম বাগেরহাট ২ আসনের সাবেক সংসদ সদস্য তিনি দীর্ঘদিন ধরে এই মামলায় হাজিরা দিয়ে আসছিলেন।

এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিমের আদালতে হাজির হওয়ার খবর পেয়ে দলের অসংখ্য নেতাকর্মী তাকে দেখার জন্য আদালতে ভিড় করেন। তারা আদালত প্রাঙ্গন স্লোগানে স্লোগানে মূখরিত করে তোলে। 

এর আগে তিনি মামলায় হাজিরা দিতে ঢাকা থেকে বাগেরহাট আসেন।

আসামী পক্ষের আইনজীবী শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন,২০০১ সালে বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায়  হামলা,মারামারি ও ভাঙচুরের ঘটনায় জেলা বিএনপি’র তৎকালীন সভাপতি এম এ এইচ সেলিমকে প্রধান করে দলের আরও ১২ জনের বিরুদ্ধে জননিরাপত্তা আইনে একটি মামলা হয়। মামলাটি ছিল রাজনৈতিক। পরবর্তিতে উচ্চ আদালতের আদেশে মামলাটি স্থগিত হয়। ২০০৮ সালে জননিরাপত্তা আইনটি সরকার বাতিল করলেও মামলাটি নিন্ম আদালতে চলছিল। আজ বিচারক মামলার দীর্ঘ শুনানী শেষে সেলিমসহ সকল আসামীকে বেকসুর খালাস দেন। দুই যুগ পর বিচারক মামলা থেকে সবাইকে অব্যাহতি দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এই আইনজীবী।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  4:04 PM