ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

প্যারিসে হোটেলের বাইরে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ

#
news image

ফ্রান্সে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতের লাশ আজ মঙ্গলবার একটি হোটেলের বাইরে থেকে উদ্ধার করা হয়েছে।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক সংস্কৃতিমন্ত্রী। রাষ্ট্রদূত ইমানুয়েল নকোসিনাথি এমথেথওয়া অবশ্য ‘নাথি মেথওয়া’ নামে বেশি পরিচিত। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা’র ঘনিষ্ঠ ছিলেন।

প্রসিকিউটররা জানান, বহুতল বিশিষ্ট হোটেল ভবনে রাষ্ট্রদূতের কক্ষের জানালা জোর করে খোলা হয়েছিল। তাকে হোটেলের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে।

প্যারিসের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ৫৮ বছর বয়সী নাথি মেথওয়া ২২ তলায় একটি রুম বুক করেছিলেন। রুমটির সুরক্ষিত জানালা জোর করে খোলা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপিকে জানিয়েছে, রাষ্ট্রদূত অবসাদে ভুগছিলেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেক্স :

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  11:28 PM