ঢাকা ১৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী গাজীপুরে ৬৪ বোতল ফেনসিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার বড়লেখার খাল-বিল থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা বারহাট্টায় আড়াই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাল্লায় মা, নবজাতক ও কিশোর-কিশোরীর স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে পরামর্শ সভা এমবাপ্পের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে ফ্রান্স’র শুভ সূচনা মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত সূচনা জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের

যুব সংহতির একাংশের যুগ্ম মহাসচিব পাভেল রিমান্ডে

#
news image

জাতীয় পার্টির রওশন এরশাদ অংশের সহযোগী সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিফাতুল ইসলাম পাভেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। 

বর্তমান সরকারকে উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে ‎‎‎রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এর আগে আজ গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

বর্তমান সরকারকে উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে ‎‎‎গত ১৪ সেপ্টেম্বর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম। এই মামলায় পাভেলকে গ্রেফতার দেখানো হয়েছে।   

মামলার অভিযোগ বলা হয়েছে, আসামি এনায়েত করিম চৌধুরী বাংলাদেশের বৈধ অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  

এ মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরী (৫৫) ও তার সহযোগী এসএম গোলাম মোস্তফা বর্তমানে কারাগারে আটক রয়েছে। 

নিজস্ব প্রতিবেদক :

০৩ অক্টোবর, ২০২৫,  8:37 PM